নারী পণ্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের পাবলিক হল মাঠে সপ্তাহব্যাপী নারী পণ্যমেলা শুরু হয়েছে। গত রোববার বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী। গতকাল সোমবার বিকেলে মেলা ঘুরে দেখা গেছে, বিপুলসংখ্যক নারী মেলা প্রাঙ্গণে সমবেত হয়ে নানা পণ্য কিনছেন। মেলার আয়োজক তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জেলা সভাপতি কানিজ ফাতেমা বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত।