নারী পাচারকারী দলের ৮ সদস্য গ্রেপ্তার: র্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী পাচারকারী এবং নারীদের জিম্মি করে নির্যাতন চালিয়ে অর্থ আদায়ের সঙ্গে জড়িত আন্তর্জাতিক একটি সংঘবদ্ধ নারী পাচারকারী দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। ব্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওই অভিযানে পাচার করার উদ্দেশে নিয়ে যাওয়া চারজন নারীকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জাল ভিসা ও পাসপোর্ট জব্দ করা হয়েছে।
আজ সোমবার এক খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছে র্যাব। খুদে বার্তায় অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আজ বিকেল তিনটার দিকে উত্তরায় র্যাবের সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।