নারী পাচারকারী সন্দেহে ৫ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল থেকে নারী পাচারকারী চক্রের সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের আটক করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সারওয়ার প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে বিদেশে নারী পাচার করে আসছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন কোহিনুর আলম (৩০), জাহিদুল ইসলাম কবির (৩৫), মো. হাসান (৫০), রাশিদুল হাসান (৫৫) ও মো. জসিম উদ্দিন। এঁদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্টের ফটোকপি ও নথিপত্র উদ্ধার করা হয়।
আটক কোহিনুর আলম র্যা বকে জানান, ২০০৩ সালে গার্মেন্টসকর্মী হিসেবে তিনি লেবাননে যান। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তিনি নারী পাচারকারী চক্রের সঙ্গে মিশে যান। ওই চক্রের মাধ্যমে তিনি কিছু লোককে পাচার করেন।