প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ গত শুক্রবার গভীর রাতে দৌলতদিয়া যৌনপল্লি থেকে মানব পাচারের অভিযোগে মো. আলম শেখ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আলম শেখ রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর গ্রামের বাসিন্দা। গোয়ালন্দ ঘাট থানার এসআই ফিরোজ আহম্মেদ জানান, ২৩ এপ্রিল সকালে দৌলতদিয়া যৌনপল্লি থেকে উদ্ধার হওয়া এক তরুণী আলম শেখ ও তাঁর কথিত স্ত্রী লিপি আলমের নামে গোয়ালন্দ ঘাট থানায় মানব পাচার আইনে একটি মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যৌনপল্লি থেকে আলমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কম বয়সী মেয়েদের পাচারের পর এখানে এনে যৌনপল্লিতে আটকে জোরপূর্বক দেহ ব্যবসা করানোর অভিযোগ রয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি|