নারী পোশাক শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে গতকাল শনিবার তৈরি পোশাক কারখানার এক নারীশ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর নাম সালমা বেগম (২৫)। পরিবার ও পুলিশ জানিয়েছে, সালমা মিরপুরে আকন্দ টাওয়ারে কিউ পয়েন্ট নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। গতকাল সকালে সালমা সেখানে যান। কিন্তু তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। কিছুক্ষণ পর ওই ভবনের নিচে তাঁর রক্তাক্ত দেহ পাওয়া যায়।