নারী প্রার্থী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের কাবিল উদ্দিনের স্ত্রী হোসনেয়ারা বেগম ওই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে গণসংযোগ করতে যান। এ সময় ওই ওয়ার্ডের অপর নারী প্রার্থী আছমা বেগমের লোকজন তাঁকে লাঞ্ছিত করেন। আছমা বেগম হোসনেয়ারা বেগমকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেন।