নারী বিচারককে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের এক নারী বিচারককে হত্যার হুমকি দেওয়া হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে। ডাকযোগে পাঠানো চিঠিতে এই বিচারক ও তাঁর পরিবারের সদস্যদের এই হুমকি দেওয়া হয়।
ওই বিচারক সপরিবারে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে বসবাস করেন। তিনি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে নিকুঞ্জে পল্লী বিদ্যুতায়ন আদালতে কর্মরত। এ ঘটনায় তিনি গতকাল বুধবার খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিষয়টি নিশ্চিত করে পুলিশের ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার কুদরত-ই-খুদা প্রথম আলোকে বলেন, ডাকযোগে পাঠানো চিঠিটি গতকাল ওই বিচারকের খাস কামরায় আসে। চিঠির ওপর আনসারুল্লাহ বাংলা টিমের নাম উল্লেখ ছিল। তবে এক পাতার এই চিঠিতে তারিখ, স্থান উল্লেখ করা হয়নি।