নারী ভাইস চেয়ারম্যানকে হুমকি, জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি আরিফা সুলতানাকে মুঠোফোনে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার উত্তর শিবচর গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে সাগর খানের বিরুদ্ধে এ জিডি করেন আরিফা সুলতানা।
জিডি সূত্রে জানা যায়, সাগর খান বিভিন্ন পরিচয়ে নীলফামারীতে একাধিক বিয়ে করেন। সাত দিন আগে তিনি নীলফামারী শহরের কলেজপাড়ার একটি মেয়েকে বিয়ে করেন। প্রথম স্ত্রী বিষয়টি জানতে পেরে গত সোমবার দুপুরে আরিফা সুলতানার কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সাগরের মুঠোফোনে ফোন করেন আরিফা সুলতানা। এ সময় সাগর অকথ্য ভাষায় আরিফা সুলতানাকে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে মুঠোফোন বন্ধ করে দেন।