নারী শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ মণ্ডলপাড়া এলাকার একটি ভাড়াবাড়ি থেকে গতকাল শুক্রবার দুপুরে এক নারী পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত সুমি আক্তারের (২০) গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সুধার ধামে এবং তিনি পল্লীবিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে স্বামীর সঙ্গে সুমির ঝগড়া হয়। এর জের ধরেই তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।