নারীকে নির্যাতনের অভিযোগ, পুলিশ সদস্যকে বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক নারীকে নির্যাতনের অভিযোগ ওঠায় নাজিম উদ্দিন নামের এক পুলিশ কনস্টেবলকে বদলি করা হয়েছে। তিনি চট্টগ্রাম আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যদের মেস পরিচালনা করতেন। গতকাল মঙ্গলবার তাঁকে আদালত থেকে নগর পুলিশের বন্দর অঞ্চলে বদলি করা হয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, কনস্টেবল নাজিম উদ্দিনের বিরুদ্ধে এক নারী মৌখিক অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে। আর প্রশাসনিক কারণে কনস্টেবল নাজিম উদ্দিনকে বদলি করা হয়েছে।
জানতে চাইলে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে কনস্টেবল নাজিম উদ্দিন বলেন, তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে।