নারীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গত বৃহস্পতিবার রাতে ফিরোজা বেগম (৫৮) নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ সূত্রে জানা গেছে, ফিরোজা উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি সৌদিপ্রবাসী ছেলে মতিউর রহমানের স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে নিয়ে বাড়িতে থাকতেন। জান্নাতুল ফেরদৌস গত বৃহস্পতিবার তাঁর বাবার বাড়ি চলে যান। এরপর ফিরোজা ওই বাড়িতে একাই ছিলেন। এ সুযোগে ওই দিন রাতে দুর্বৃত্তরা ওই নারীকে গলা কেটে হত্যা করে। গতকাল শুক্রবার সকালে আত্মীয়স্বজন দীর্ঘক্ষণ ধরে ফিরোজাকে ডাকাডাকি করেন। তাঁরা ফিরোজার কোনো সাড়াশব্দ না পেয়ে ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তাঁরা তাঁর গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।