প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে নূরীনা আক্তার (৩০) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদর থানা-পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের শালমারা গড়ের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। ছয়-সাত মাস আগে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বাবুল হোসেনের সঙ্গে নূরীনার দ্বিতীয় বিয়ে হয়। তিনি স্বামীর সঙ্গে সদর উপজেলার ময়দানদীঘি বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি জেলা শহরের দেশ ক্লিনিকের আয়া ছিলেন। গত ৪ সেপ্টেম্বর কর্মস্থল থেকে বাবার বাড়িতে যান। পরদিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজি করেও না পেয়ে ৯ সেপ্টেম্বর বড় ভাই মজিরউদ্দিন সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানার উপপরিদর্শক রনজু আহমেদ একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানান।