নারীর বস্তাবন্দী লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীতে গাজীপুর-সাতাইশ সড়কের স্থানীয় খরতৈল ব্যাংকপাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩৫) লাশ গতকাল শুক্রবার সকালে উদ্ধার করে পুলিশ। অর্ধগলিত লাশটি বস্তাবন্দী অবস্থায় সড়কের পাশে পড়ে ছিল। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল ভোরে এলাকাবাসী বস্তায় লাশ দেখে থানায় খবর দেন। সকাল নয়টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃতদেহের নাকেমুখে রক্তের দাগ এবং গলায় ওড়না প্যাঁচানো ছিল। দুর্বৃত্তরা দুই-তিন দিন আগে হত্যার পর বৃহস্পতিবার গভীর রাতে লাশটি ওই স্থানে ফেলে রেখে যায় বলে পুলিশের ধারণা। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।