প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদাবর থানার রিং রোডে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়। আদাবর থানার ওসি শেখ শাহিনুর রহমান গত রোববার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। হোটেলের রেজিস্টারের তথ্য উল্লেখ করে ওসি বলেন, সেখানে ওই নারীর নাম বিউটি (২০) ও স্বামীর নাম মনির হোসেন লেখা রয়েছে। ঠিকানা উল্লেখ করা আছে বাগেরহাট। ওসি জানান, শনিবার সন্ধ্যায় নিজেদের স্বামী-স্ত্রী পরিচয়ে রিং রোডে অবস্থিত অনন্যা হোটেলের ২০৩ নম্বর কক্ষে ওঠেন বিউটি ও মনির। পরে সংবাদ পেয়ে রাত তিনটার দিকে ওই কক্ষের বাথরুম থেকে বিউটির মরদেহ উদ্ধার করা হয়।