প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের ঘাটারচর এলাকার টানপাড়া খাল থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। তারানগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাদশা আলম সাংবাদিকদের জানান, বিকেলে ওই খালে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।