নারীর মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। পুলিশ জানায়, কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মান্দাইল খালের ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারীর (৩৫) মৃতদেহ উদ্ধার করে। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. বাদশা বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসীর কাছে সংবাদ পাই, বুড়িগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসছে। ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করি। নিহত ব্যক্তির বাম পা ভাঙা ও শরীরে পচন ধরেছিল। তাঁর পরনে ছিল প্রিন্টের লাল রঙের থ্রি-পিস।’