নারীর মৃতদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দারুস সালাম থানার দক্ষিণ বিশিলের একটি বাসা থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে মরজিনা আক্তার (৪০) নামে এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে। তাঁর হাত ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
দারুস সালাম থানার পুলিশ বলেছে, ১৩৭ দক্ষিণ বিশিলের একটি ভবনের দোতলার খাটের ওপর থেকে মরজিনার লাশটি উদ্ধার করা হয়। লাশটি অর্ধগলিত। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।