প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের ফারিখাল থেকে গতকাল শুক্রবার সকালে মং ওয়াই চাক (৫৬) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কার্বারি (পাড়াপ্রধান) থোয়াই চাক জানান, মংওয়াই চাক বৃহস্পতিবার রাতে ফারিখালের ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে যান। গতকাল খালের পানিতে লাশ ভেসে ওঠে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।