নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের একটি মেহগনি বাগানে গতকাল সোমবার দুপুরে এক নারীর লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, লাশ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার রাতের কোনো এক সময় ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।