নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলায় আনেরা খাতুন (৩৫) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার আমোদপুর গ্রামের হাসমত আলীর আমবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। আনেরা আমোদপুর হাটপাড়া গ্রামের মৃত রয়েজ উদ্দিনের মেয়ে। এ ঘটনায় আনেরার ভাই দুলাল হোসেন মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ওই নারীর মানসিক সমস্যা ছিল। সকালে লোকজন ওই আমবাগানে তাঁর লাশ দেখে পুলিশ খবর দেন। তাঁর গলায় শাড়ি প্যাঁচানো ছিল। মনে হয়, কেউ তাঁকে হত্যা করে লাশ ফেলে গেছে।