প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিউলী রহমান (৩৪) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে পুলিশ রাজধানীর উত্তরখান এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত শিউলীর সাবেক স্বামী চাঁদ রহমান বাদলসহ দুজনকে আটক করেছে পুলিশ। উত্তরখান থানার এসআই জাফরান আলী জানান, রোববার রাতে স্থানীয়দের কাছে খবর পেয়ে ময়নারটেক এলাকার ইনামুল হকের বাড়ির পাশ থেকে শিউলীর লাশ উদ্ধার করা হয়।