প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে গতকাল রোববার পুলিশ নাজমা বেগম (২৮) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী নুরুন্নবী পলাতক আছেন। নাজমা একটি পোশাক কারখানায় কাজ করতেন। নাজমার প্রতিবেশীরা অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জের ধরে নাজমাকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন। ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, নুরুন্নবী ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।