নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটার কালমেঘা গ্রামে সাবেক সাংসদের বাগানবাড়ি-সংলগ্ন জয়নাল খানের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর (১৯) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাথরঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পাথরঘাটা থানার এসআই মো. সোলায়মান বলেন, মৃত নারীর পরনে জিনসের প্যান্ট ও পাতলা কাপড়ের জামা ছিল। একটি পাতলা ওড়না গলায় পেঁচিয়ে লাশ টেনেহিঁচড়ে পুকুরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কালমেঘা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আকন মোহাম্মদ সহিদ বলেন, নিহত নারী এ এলাকায় অপরিচিত। তবে ওই বাগানবাড়িসহ এসব এলাকার কয়েকটি স্থানে মাদকের আড্ডা বসে।