নারীর লাশের পাশে শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর লাশের পাশে পড়ে ছিল ছোট্ট শিশুটি। বয়স এক বছর হতে পারে। গতকাল রোববার রাতে রাজধানীর ফকিরাপুলের হোটেল থেকে পুলিশ ওই নারীর লাশ এবং শিশুটিকে উদ্ধার করেছে। শিশুর মাথায় আঘাতের চিহ্ন আছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার শিবলী নোমান বলেন, শনিবার রাত তিনটার দিকে শিশুটিকে নিয়ে এক নারী ও এক পুরুষ ফকিরাপুলের আল শাহীন আবাসিক হোটেলে ওঠেন। হোটেলের কর্মীরা জানিয়েছেন, শিশুটি তখন কাঁদছিল। বাচ্চা কাঁদছে—এই অজুহাতে নিবন্ধন ছাড়াই তারা একটি কক্ষ ভাড়া নিয়ে ঢুকে পড়েন। গতকাল রাতে ওই নারীর লাশ পাওয়া যায়। পুরুষ লোকটিকে পাওয়া যায়নি।