নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, লাশের সুরতহাল প্রতিবেদনে ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন উল্লেখ করেছেন, সকাল সাতটার দিকে কালশীর নতুন রাস্তাসংলগ্ন এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় কালচে দাগ আছে। হাত ও পা ট্রাউজারের ছেঁড়া অংশ ও নাইলনের রশি দিয়ে বাঁধা ছিল। পরনে ছিল হলুদ-সবুজ-কালো চেকের কামিজ ও কালো সালোয়ার।