নালা থেকে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের একটি নালা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার খুলশী থানার তুলাতলী এলাকার একটি নালা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, নালায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। লাশটির পরনে একটি গেঞ্জি ছিল। বয়স আনুমানিক ৫০। শরীরের আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যেতে পারে।