নালা পরিষ্কার করতে নেমে ১ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের খুলশী থানার মোজাফফরনগর এলাকায় পানি নিষ্কাশনের নালা পরিষ্কার করতে নেমে মোহাম্মদ শাহীন (২১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, শাহীন মোজাফফরনগর এলাকার কালাম কলোনিতে দারোয়ানের কাজ করতেন। সোমবার দুপুরে নিজ উদ্যোগে কলোনির পাশে পানি নিষ্কাশনের নালা পরিষ্কার করতে নামেন। কিন্তু ২০-২৫ মিনিট পার হওয়ার পরও তিনি নালা থেকে ওঠে না আসায় লোকজন তাঁকে ডাকাডাকি করতে থাকেন। তাঁর কোনো সাড়া না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ওসি মো. নিজাম উদ্দিন বলেন, উদ্ধারের পর শাহীনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নালার গ্যাসে অসুস্থ হয়ে শাহীন মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।