নালিতাবাড়ীতে কৃষিশ্রমিকের লাশ উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি সেতুর নিচ থেকে এক কৃষিশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
ওই কৃষিশ্রমিকের নাম মির্জা হুমায়ুন কবির (৪০)। তিনি উপজেলার সিঙ্গারপাড় গ্রামের মৃত মির্জা তরিফ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যান। সকালে এলাকাবাসী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের মির্জা বাজারের পশ্চিম পাশে একটি সেতুর নিচে তাঁর লাশ দেখতে পান। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়ুনের লাশ উদ্ধার করে। এ সময় হুমায়ুনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন ছাড়াও তাঁর মুখে মাটিচাপা দেওয়া ছিল। গতকাল দুপুরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হুমায়ুনের স্ত্রী মাহমুদা বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।