নালিতাবাড়ীতে শিবিরের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ছাত্রশিবিরের তিন নেতা-কর্মীকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
তাঁরা হলেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আবু মাসুম, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ও ছাত্রশিবিরের কর্মী রবিউল ইসলাম।
ছাত্রশিবির ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নন্নী ইউনিয়নের উত্তরবন্দ জামে মসজিদ ও নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজ এলাকায় ওই তিনজন গোপন বৈঠক করেন।
বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে তাঁরা ওই তিনজনকে আটক করে রাতে পুলিশে সোপর্দ করেন।
এ সময় তাঁদের কাছ থেকে বেশ কিছু লিফলেট, স্টিকার, সদস্য সংগ্রহ ফরম ও জিহাদি ম্যাগাজিন উদ্ধার করা হয়।