নাশকতা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের ডিবি রোডে গতকাল সোমবার অবরোধের নামে নাশকতা বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি বেলা একটা থেকে দুইটা পর্যন্ত চলে। ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সভাপতি মমতাজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম, জেলা শাখার সাধারণ সম্পাদক রেবতি বর্মণ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।