নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় নাশকতা মামলার আসামি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম গাটিয়াডাঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
পুলিশ জানায়, রেজাউল করিম দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে হামলা ও ভাঙচুর মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গত রাতে এলাকায় ফিরে আসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ইউপি সদস্য রেজাউল করিমের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।