নাশকতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার হারোয়ার দিঘি এলাকায় আগুনে চারটি দোকান পুড়ে গেছে। গতকাল রোববার ভোরে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস দাবি করেছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা শত্রুতামূলকভাবে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর পাঁচটার দিকে দোকানগুলোতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে ৩ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে নাছির উদ্দিনের সাজেদা ডিপার্টমেন্টাল স্টোরসহ দুটি দোকান, অপর দুই মালিকের আমির হোটেল অ্যান্ড রেস্তোরাঁ এবং একটি কামারের দোকান পুড়ে যায়। দোকান মালিক নাছির উদ্দিন শত্রুতামূলকভাবে তাঁদের দোকানে আগুন দেওয়া হয়েছে বলেদাবি করছেন।