নাশকতার আশঙ্কায় দুই জেলায় আটক ৫৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার আশঙ্কায় গতকাল শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরায় অভিযান চালিয়ে পুলিশ ও যৌথবাহিনী ৫৪ জনকে আটক করেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা কনস্টেবল নুরুল আমিন বলেন, আটককৃতদের মধ্যে শিবগঞ্জে বিএনপির তিনজন ও জামায়াতের চারজন কর্মী রয়েছে। অন্যরা মাদকসহ বিভিন্ন মামলার আসামি। চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের এই সাত কর্মীসহ ২৭ জনকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, জেলার আটটি থানায় অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপির ১৫ জন কর্মীসহ ২৭ জনকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত মধ্যে জামায়াতের ১৩ জন, বিএনপির দুজন ও নিয়মিত মামলার ১২ জন আসামি রয়েছে।