নাশকতার আশঙ্কায় ৯২ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ১৯ কর্মীসহ ৯২ জনকে গ্রেপ্তার করেছে।
গত শনিবার রাত থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত জেলার সাতটি উপজেলায় এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, জামায়াতের ১২ জন, শিবিরের পাঁচজন, বিএনপির দুজন কর্মীসহ মোট ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।