নাশকতার মামলায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখক শফিকুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিএনপির কর্মী। তাঁর বাড়ি ওই ইউনিয়নের শুকানগাড়ী গ্রামে। গত বুধবার দিবাগত রাত সাড়ে সাতটায় পুলিশ তাঁকে শহরের রেজিস্ট্রি অফিস মোড় এলাকা থেকে আটক করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়। এ ব্যাপারে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি শহরের ধুনট রোড এলাকায় ২০-দলীয় জোটের আন্দোলনের নামে ককটেল বিস্ফোরণ ঘটানো
হয়। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর হয়। এসব ঘটনায় নাশকতা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।