নাশকতার মামলায় সাংবাদিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ভোরের ডাক পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম আল-আমিন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাত্রশিবিরের নেতা বলে পুলিশ দাবি করলেও ছেলেটির পরিবার অভিযোগ অস্বীকার করেছে।
পরে পুলিশ বিস্ফোরক ও নাশকতার মামলায় আল–আমিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয় বগুড়ার শাজাহানপুর থানার পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
আল-আমিন শাজাহানপুর উপজেলার বৃ-কুষ্টিয়া গ্রামের সেনাসদস্য হাবিবুর রহমানের ছেলে। তাঁর বাবা বর্তমানে শান্তিমিশনে দেশের বাইরে রয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আল-আমিন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন দাবি করেন, আল-আমিন শাজাহানপুর উপজেলা ছাত্রশিবিরের সহসভাপতি। তাঁর বিরুদ্ধে শাজাহানপুর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।
তবে আল-আমিনের মা মিনারা বেগম পুলিশের দাবি অস্বীকার করে বলেন, আল-আমিন ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত নয়। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করাবস্থায় তিনি দৈনিক ভোরের ডাক ও দৈনিক মুক্তবার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করে। ওই সময় শাজাহানপুর থানার পুলিশ ও ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার বিরুদ্ধে প্রতিবেদন করায় উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
মিনারা বেগম আরও বলেন, গত বুধবার মায়ের অসুস্থতার খবর পেয়ে আল-আমিন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে আসে। পরদিন গত বৃহস্পতিবার দুপুরে তিনি দরকারি একটি কাজে উপজেলা সদরে যায়। তখন পুলিশের একজন কর্মকর্তা তাঁকে মুঠোফোনে ফোন করে থানায় যেতে বলেন। আল–আমিন সরল বিশ্বাসে সেখানে গেলে পুলিশ তাঁকে আটক করে। আল–আমিনের মা আরওবলেন, তাঁর ছেলের বিরুদ্ধে নাশকতার মামলা থাকলে তো সে থানাই যেতো না।