নাসিরনগরে ঐক্য পরিষদ নেতাকে হত্যার হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণুপদ দেবকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে স্থানীয় ডাকঘরের পিয়ন মোবারক হোসেনের কাছ থেকে বিষ্ণুপদ দেব একটি চিঠি গ্রহণ করেন। পরে তিনি চিঠিটি খুলে দেখতে পান সেখানে ‘আপনি মৃত্যুর জন্য তৈরি হন, আমি শহীদ হব’ লেখা আছে।
বিষ্ণুপদ দেব বলেন, ‘এলাকায় আমার তেমন কোনো শত্রু নেই। তবে কে বা কারা কেন এমন চিঠি পাঠিয়েছে বুঝতে পারছি না।’