নাসিরপুরে আস্তানায় নিহত একজন দিনাজপুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসিরপুরের এই বাড়িতে সোয়াটের অভিযান শেষ হয় গত বৃহস্পতিবার। নিহত হয় সাতজন। এরপর থেকে বাড়িটি তালাবদ্ধ l প্রথম আলো
নাসিরপুরের এই বাড়িতে সোয়াটের অভিযান শেষ হয় গত বৃহস্পতিবার। নিহত হয় সাতজন। এরপর থেকে বাড়িটি তালাবদ্ধ l প্রথম আলো

মৌলভীবাজারের নাসিরপুরে চার শিশুসহ নিহত সাতজনের মধ্যে একজনের নাম লোকমান হোসেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, তাঁর বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডাঙাপাড়ায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন প্রথম আলোকে বলেন, লোকমান হোসেন ২০০৭-০৮ সাল, অর্থাৎ সেই তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকেই ঘোড়াঘাটে থাকেন না। তাঁর বিরুদ্ধে ২০০৮ সালের ২৫ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছিল। তখন তাঁকে নিষিদ্ধঘোষিত জেএমবির ‘শুরা সদস্য’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

মৌলভীবাজারের নাসিরপুরে ‘অপারেশন হিট ব্যাকের’ পর আস্তানার ভেতরে সাতজনের ছিন্নভিন্ন লাশ পাওয়া যায়। তাদের মধ্যে চারজন শিশু, দুজন নারী ও একজন পুরুষ রয়েছে। লাশগুলো সবই ছিন্নভিন্ন ছিল।

জঙ্গি সন্দেহে গত বুধবার ভোর থেকে টানা ৩৪ ঘণ্টা ঘিরে রেখে অভিযান চালানোর পর গত বৃহস্পতিবার নাসিরনগরের ওই বাসা থেকে সাতজনের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, বুধবার বিকেলেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে তারা নিহত হয়।