নিউইয়র্কে বেকারত্বের যন্ত্রণা থেকে বাঁচতে বাংলাদেশির আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে বাসার জানালা দিয়ে লাফিয়ে পড়ে অসীম পাল (৪১) নামের এক বাংলাদেশি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী বীথি পাল। অসীমের বাড়ি নোয়াখালী জেলার সুধারামপুরে। তিনি বেকারত্বের যন্ত্রণা থেকে বাঁচতেই আত্মহত্যা করেছেন বলে দাবি বীথির।
বীথি জানান, নিউইয়র্ক সিটির বাংলাদেশি-অধ্যুষিত ব্রুকলিনে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় থাকেন তাঁরা। গত বুধবার স্থানীয় সময় ভোরে ইস্ট ফাইভ স্ট্রিটে নিজ বাসার রান্না ঘরের জানালা দিয়ে লাফ দেন অসীম। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিথি বলেন, ‘১৯৯৭ সালে ডিভি লটারি জিতে আমেরিকা এসেছিলেন অসীম। এরপর দেশে গিয়ে আমাকে বিয়ে করেন। তাঁর সঙ্গে আমি আমেরিকায় এসেছি ২০০৫ সালে। আমাদের বড় সন্তান বিজয় সপ্তম গ্রেডে যাবে আসছে সেপ্টেম্বরে। অপর সন্তান পূর্ণতার বয়স চার বছর।’
বিথি জানান, জানুয়ারি থেকেই বেকার ছিলেন অসীম। শত চেষ্টা করেও কাজ জোটাতে পারেননি। বীথি একটি বেকারিতে কাজ করে সংসারের ঘানি টানছিলেন। বেকার জীবন সহ্য হচ্ছিল না অসীমের। এরই মধ্যে গত ফেব্রুয়ারিতে দেশে তাঁর বড় ভাইয়ের মৃত্যু হয়। মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছিলেন অসীম।