নিউমার্কেটে ককটেল বিস্ফোরণে আহত আট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নিউমার্কেট এলাকায় আজ সন্ধ্যা ছয়টার দিকে ককটেল বিস্ফোরণে আটজন আহত হয়েছেন। নিউমার্কেটের ২ এবং ৪ নম্বর ফটকের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত লোকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম আহত হয়েছেন। তার হাতে ও পিঠে বোমার স্প্লিন্টার লেগেছে। এ ছাড়া নাজিমুদ্দিন, পিয়ার হোসেন, শাহজাহান, সজল, সীমন্ত, জামাল হোসেন ও হাজারী নামে সাতজন ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁরা ওই এলাকার ফুটপাতে ব্যবসা করেন। আহত লোকজনের মধ্যে পিয়ারের চোখে স্প্লিন্টার লেগেছে। অন্যদের হাতে, পিঠে ও মুখে স্প্লিন্টার লেগেছে।
ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, নিউমার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণে আহতদের আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।