নিউমার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ, দুই পথচারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউমার্কেটের সামনের পদচারী সেতুর নিচে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের বিস্ফোরণে দুজন পথচারী আহত হয়েছেন। আজ শনিবার রাত পৌনে আটটার দিকে এই ঘটনা ঘটে।

আহত দুজন হলেন সাদিয়া আফরিন (৩০) ও আবু হানিফ (৪৫)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রাতে নিউমার্কেটের সামনের পদচারী সেতুর নিচে ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় রাস্তা পার হতে গিয়ে সাদিয়া আফরিনের বাম হাতে এবং আবু হানিফের পিঠে ককটেলের স্প্লিন্টার ঢুকে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক ককটেল বিস্ফোরণে দুজন পথচারী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।