নিকলীতে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার নানশ্রী সিংগারপাড় আদর্শ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট (সুপার) আ. আওয়ালের বিরুদ্ধে জাল সনদ বিক্রি, মাদ্রাসার অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। শাহনাজ মিয়া নামে নানশ্রী গ্রামের এক বাসিন্দা গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক বরাবর এ অভিযোগ দেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে আ. আওয়াল ওই মাদ্রাসায় সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত আছেন। তিনি কারপাশা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি। তিনি শিক্ষকতার পাশাপাশি জামায়াতের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি পালন করে আসছেন। তাঁর বিরুদ্ধে গোপনে জামায়াতের বিভিন্ন ধরনের বই বিতরণের অভিযোগ আছে। প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত তিনি মাদ্রাসার প্রায় ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্যাডে অষ্টম শ্রেণির জাল সনদ বিক্রি করেন।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আ. আওয়াল বলেন, ‘মাদ্রাসা পরিচালনা কমিটিতে পদবঞ্চিত একটি চক্র আমাকে হেয় করার জন্য এ ধরনের অভিযোগ করে থাকতে পারে।’

ইউএনও মো. মাহবুব আলম বলেন, উপজেলা প্রশাসন থেকে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।