নিকলীতে হামলায় একই পরিবারের ছয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি বন্ধকের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের নিকলীতে একটি পরিবারের ওপর হামলা হয়েছে। এতে ওই পরিবারের ছয়জন আহত হন। গত বুধবার উপজেলার হাবশ্বরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন পরিবারের কর্তা নরেশ চন্দ্র ঘোষ (৭০), তাঁর স্ত্রী গীতা রানী ঘোষ (৬০), ছেলে লিটন চন্দ্র ঘোষ (৪০), ছেলের বউ জবা রানী ঘোষ (৩৫), ভাই নিশিকান্ত ঘোষ (৫০) ও যতীন্দ্র চন্দ্র ঘোষ (৫০)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নরেশের ৩৫ শতাংশ জমি বন্ধক নিয়ে চাষাবাদ করতেন পাশের শরীফ মিয়া। ঘটনার দিন সকালে শরীফ নরেশ ঘোষের বাড়িতে গিয়ে জমির বন্ধক বাবদ দেওয়া টাকা ফেরত চান। নরেশ এই মুহূর্তে টাকা ফেরত দেওয়া সম্ভব নয় বলে জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে শরীফ তাঁর দলবল নিয়ে নরেশের বাড়িতে হামলা করেন।
এ ব্যাপারে নরেশ চন্দ্র শরীফ মিয়াসহ ছয়জনের নামে নিকলী থানায় মামলা করেন। এ বিষয়ে কথা বলার জন্য শরীফ মিয়ার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিকলী থানার ওসি মাহবুবুর রহমান।