নিকুঞ্জে গৃহবধূ খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকার এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর নাম লিজা আক্তার (৩৯)।
নিকুঞ্জ-১ এর ২৪ নম্বর লেক ড্রাইভ সড়কের একটি বাসায় এঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, লিজা আক্তার ও তাঁর স্বামী রাকিবুল ইসলাম ওই বাসায় থাকতেন। বিকেল সাড়ে ৪টার দিকে বাসায় ফিরে লিজার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে রাকিবুল পুলিশকে খবর দেন।
নজরুল ইসলাম আরও জানান, লিজার শরীরে আঘাতের চিহ্ন ছিল। সিআইডির সদস্যরা আলমত সংগ্রহ করছেন।