নিখিল হত্যার দায় স্বীকার আইএসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুরে দরজি নিখিল চন্দ্র জোয়ারদারকে (৫০) হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আজ শনিবার নিখিল হত্যার ছয় ঘণ্টা পর এক টুইট বার্তায় সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ কথা জানায়।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বিশ্বের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেট​ভিত্তিক তৎ​পরতা পর্যবেক্ষণ করে। আইএস পরিচালিত আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, নিখিলকে হত্যার দায় স্বীকার করেছে আইএস। মহানবী হজরত ​মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় তাঁকে হত্যা করা হয় বলে উল্লেখ করেছে জঙ্গিগোষ্ঠীটি।
এর আগেও ব্লগার, লেখক, শিক্ষকসহ বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে সাইট ইন্টেলিজেন্স গ্রুপই জানায়, আইএস এসব হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।