নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন নিখোঁজ থাকার পর গতকাল সোমবার নিখোঁজ কলেজছাত্র মো. মিঠু খানের (১৭) লাশ উদ্ধার করেছে বরিশালের মুলাদী থানার পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল সকাল ১০টায় বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে মিঠুর লাশ উদ্ধার করা হয়।
মিঠু খান উপজেলার চরকালেখা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মোনায়েম খানের ছেলে। সে চরকালেখা আদর্শ কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
চরকালেখা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাবুল খান বলেন, দুই দিন আগে মিঠু খান বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ- খবর নিলেও কোনো সন্ধান পাননি।