নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর লক্ষ্যারচর গ্রামে দিঘিতে পড়ে নিখোঁজ দিদারুল ইসলামের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি উপজেলার হারবাং ইউনিয়নে। স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিদারুল উত্তর লক্ষ্যারচর গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার বেলা ১১টার দিকে সে মামাতো ভাইদের সঙ্গে দিঘির পাশের একটি গাছে ওঠে। হঠাৎ গাছ ভেঙে দিদারুল দিঘিতে পড়ে যায়। এরপর সে নিখোঁজ হয়। গতকাল শনিবার সকাল আটটার দিকে তার লাশ ভেসে ওঠে। লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।