নিখোঁজ চা শ্রমিকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবল ছড়া সীমান্ত এলাকায় আজ বৃহস্পতিবার সকালে রাধে শ্যাম (৩০) নামে নিখোঁজ চা-শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসিরউদ্দিন প্রথম আলোকে বলেন, রাধে শ্যামের সঙ্গে দিলীপ পাশি (৩০) নামে আরও এক চা-শ্রমিক পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন।
লে. কর্নেল নাসিরউদ্দিন আরও বলেন, দুজনের নিখোঁজের বিষয়টি ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকেও জানানো হয়েছিল। আজ সকালে একজনের লাশ পাওয়া গেল।
শরিফপুর ইউনিয়ন পরিষদের সদস্য নসিবুর রহমান প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন সকালে ঘাস কাটতে গিয়ে রাধে শ্যামের লাশটি পান।