নিখোঁজ জেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ জেলে সমীর সিকদারের (৩৫) লাশ গতকাল শুক্রবার বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলাসংলগ্ন লোহালিয়া নদীর কবাই এলাকা থেকে উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানার পুলিশ। সমীর সিকদার কবাই গ্রামের আকব্বর সিকদারের ছেলে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হবে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।