নিখোঁজ তরুণের লাশ মিলল ডোবায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজ হওয়ার ১২ দিন পর এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জাঙ্গালিয়াপাড়া এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই তরুণের নাম আব্দুর রহমান (২৮)। তিনি জাঙ্গালিয়াপাড়া গ্রামের মো. সেলিম মুন্সির ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল ইসলাম বলেন, আব্দুর রহমান ১০ ফেব্রুয়ারি মাগরিবের নামাজ পড়ে বাড়ি থেকে বের হন। এরপর তিরি আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ১২ ফেব্রুয়ারি কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে এক কৃষক বিলের ধানখেতে পানি দিতে গিয়ে ডোবায় তরুণের লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে নিহত ব্যক্তির পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন।